• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডোমারে ওসি ও তদন্তকারী কর্মকর্তার অপসারনের দাবিতে মানববন্ধন

Nilphamari pic (1)সিসি নিউজ: গত বছরের ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ভাঙ্চুর ও হামলার মামলায় নীলফামারীর ডোমারের দুই সাংবাদিকের নামে চার্জশিট দেয়ার প্রতিবাদ এবং ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
বুধবার সকাল সাড়ে ১১ টায় বাজার রেলঘুন্টি মোড়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিতে সংক্ষিপ্ত সমাবেশে¡ সহ-সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, সহ-সম্পাদক রওশন রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল¬াহ আল মামুন সোহাগ, রিপোটার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, সম্পাদক আসাদুজ্জামান হিলে¬াল, ডোমার সাংবাদিক সমিতির সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, ময়নুল হক, আহসান হাবীব লাক্কুসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিভিন্ন সময়ে ডোমার থানা পুলিশের বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের কন্ঠোরোধ করতে পুলিশ ডোমার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোজাফ্ফর আলী এবং দপ্তর সম্পাদক ও রাইজিং বিডি অনলাইলের প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুনের নামে মিথ্যা মামলায় চার্জশিট দাখিল করে। অবিলম্বে ঐ দুই সাংবাদিকদের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জম হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান মিজানের অপসারণ করা না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে কলম সৈনিকরা।
এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জম হোসেন বলেন, আমি মানববন্ধনের বিষয়ে কিছু জানিনা। মোজাফ্ফর ও সিথুন বিএনপির রাজনীতির সাথে জড়িত। পুলিশের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভোটকেন্দ্রে নাশকতা চালানোর ঘটনায় জড়িত থাকার প্রমাণ থাকায় তাদের নামে চার্জশিট দাখিল করা হয়েছে।
উলে¬খ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া মাদ্রাসা ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৭ জানুয়ারী ঐ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এ.কে.এম. হুমায়ুন করীর ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার ১৪ মাস পর ওই মামলায় পুলিশ গত ২৩ এপ্রিল ২০১৫ ইং উক্ত দুই সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মীর নামে আদালতে অভিযোগ দাখিল করে ডোমার থানা উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ