• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নেপালে ভূমিকম্পের পাঁচদিন পর জীবিত তরুণ উদ্ধার

image_216947.nepal_257333আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ ভূমিকম্পের পাঁচ দিন পর ১৮ বছর বয়সী এক তরুণকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাজধানী কাঠমান্ডুর একটি বহুতল আবাসিক ভবনের ধ্বংসস্তুপ থেকে বৃহস্পতিবার ওই তরুণকে উদ্ধার করা হয়।
পাশের একটি মোটর সাইকেলের কারণে ওই তরুণের ওপর কংক্রিট ও স্টিল এসে পড়েনি। মোটরসাইকেলটি ঢাল হিসেবে কাজ করেছে। ধ্বংসস্তুপের নীচ থেকে মানুষের শব্দ ভেসে আসার পর পাঁচ ঘন্টা তল্লাশি চালিয়ে  তাকে উদ্ধার করা হয়। নেপালের পুলিশের ইন্সপেক্টর লক্ষ্মণ বানসেত তাকে উদ্ধারের পর বলেছেন, উদ্ধার হওয়া যুবকের নাম তামাং। তার শরীরে বড় ধরনের কোনো ক্ষত সৃষ্টি হয়নি। বর্তমানে তাকে একটি অস্থায়ী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৮৯ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সেন্টার আজ এ তথ্য দিয়েছে। মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে গতকাল দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা জানিয়েছেন। একইসঙ্গে তিনি তিন দিনের জাতীয় শোক  ঘোষণা করেন। গত ২৫ এপ্রিল নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ