দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় ১২২ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার (২ মে) ভোরে উপজেলার আটপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম জেলার বিরামপুর উপজেলার শৈলান পশ্চিমপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
দিনাজপুর র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মাহমুদ রাজু জানান, জেলার ফুলবাড়ি উপজেলার আটপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে ১২২ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলামকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতাদের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।