• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নিবার্চনে জয়ী হতে পারবে না বলেই বিএনপি বর্জন করেছে

1430649818রংপুর : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সিটি করপোরেশন নিবার্চনে জয়ী হতে পারবে না বলেই সরে দাঁড়িয়েছে বিএনপি।’
চারদিনের সফরে রবিবার সকালে রংপুরে এসে নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এরশাদ বলেন, ‘জনগণের সমর্থন না পাওয়ায় বিএনপি তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। বিএনপির আন্দোলনে মরেছে সাধারণ মানুষ। ৯০ দিনের আন্দোলনে কি পেয়েছে তারা? দেশ পিছিয়ে গেছে।’
এ সময় তিনি বলেন, জাতীয় পার্টি (জাপা) ক্ষমতায় এলে রংপুরে গ্যাস আসবে।
জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, ‘আমি রাষ্ট্রপতি থাকাকালীন রংপুরে গ্যাস আনার পরিকল্পনা করি। আমার পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সিরাজগঞ্জ পর্যন্ত গ্যাস নিয়ে আসে। এরপর বিএনপি বগুড়ায় গ্যাস নিয়ে আসে। যে সরকার ক্ষমতায় এসেছে তার এলাকায় উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে রংপুরে গ্যাস আসবে। আমি রংপুরসহ সমগ্র দেশের সার্বিক উন্নয়নে কাজ করব।’
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাপা প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, জেলা জাপার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হোসেন মকবুল শাহরিয়ার, জাপা রংপুর মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ইয়াসির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ