• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন |

লাদেনের চেয়েও জনপ্রিয় তার ভাইঝি

fam7_7_realmay3সিসি ডেস্ক: এক সময়ের সাড়া জাগানো সন্ত্রাসীখ্যাত ওসামা বিন লাদেনের নামটা শুনলেই আজও যেন কেঁপে ওঠে বহু মানুষের মন। পশ্চিমি দুনিয়ার এই ত্রাসকে কে না চেনে! তবে আশ্চর্যের ব্যাপার ওসামা বিন লাদেনের চেয়েও বেশি মানুষ চেনে তাঁর ভাইঝিকে। হ্যাঁ এটাই সত্যি। বর্তমানে মার্কিন মুলুকের এক নম্বর মডেল লাদেনের ভাইঝি ওয়াফা দুফোর। একের পর এক মার্কিন গ্ল্যামার হান্ট কাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। এক মার্কিন পত্রিকায় সদ্য প্রকাশ করা হয়েছে ওয়াফা দুফোরের আসল পরিচয়। একই সঙ্গে ওয়াফা জানিয়েছেন তাঁর এই পরিচয়ে তিনি একদমই বিরক্ত নন।

২০১১ সালে পাকিস্তানের অজ্ঞাতবাস থেকে মার্কিন সেনার হাতে খতম হওয়ার পর লাদেনের সম্পর্কে জানা গিয়েছে একাধিক তথ্য। জানা যায় একাধিক স্ত্রী ছিল লাদেনের। বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে লাদেনের প্রায় ৪০০ ভাইপো-ভাইঝি। তার মধ্যেই একজন ওয়াফা দুফোরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ