• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিকের ফলাফল

Exaসিসি নিউজ: নির্ধারিত সময়ের আগেই প্রকাশ হতে যাচ্ছে হরতাল-অবরোধে বিঘ্নিত এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল। চলতি মাসের শেষ সপ্তাহে ফলাফল ঘোষণা করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অবরোধ-হরতালের বাধার মধ্যে কোনো পরীক্ষাই নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব না হলেও, জুনের প্রথম সপ্তাহে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তবে পরীক্ষা চলাকালীনই খাতা মূল্যায়ন শুরু হওয়ায় এ মাসের শেষ সপ্তাহেই ফলাফল প্রকাশ করবে মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের শেষ সপ্তাহে যেদিন সময় দেবেন, সেদিনই ফলাফল ঘোষণা করা হবে বলে ওই সূত্রটি জানায়। একই সঙ্গে জুন মাসের মধ্যে উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে জুলাইয়ের এক তারিখ ক্লাশ শুরু হবে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ