• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |

চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা রোলানদো

ronaldoখেলাধুলা ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের কাছে হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। দল হারলেও একটি রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা। লিওনেল মেসিকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিয়েছেন সিআর-সেভেন।

জুভেন্টাসের বিপক্ষে খেলতে নামার আগে চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল ছিল ৭৫টি। বার্সেলোনা তারকা মেসিরও ৭৫ গোল ছিল। ফলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে দুজন যৌথভাবে শীর্ষে ছিলেন। তবে জুভেন্টাসের বিপক্ষে একটি গোল করে এবার রেকর্ডটি এককভাবে দখলে নিলেন রোনালদো। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে এখন রোনালদোর গোল ৭৬টি।

এ ছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে আলফ্রেদো ডি স্টেফানোকে ছুঁয়ে ফেলেছেন পর্তুগিজ তারকা। রিয়ালের জার্সিতে প্রাক্তন তারকা স্টেফানো ও রোনালদোর গোলসংখ্যা ৩০৭টি করে। ৩২৩ গোল নিয়ে সবার ওপরে আছেন প্রাক্তন তারকা রাউল গঞ্জালেস।

মঙ্গলবার জুভেন্টাসের মাঠে ম্যাচের অষ্টম মিনিটে মোরাতার গোলে পিছিয়ে পড়ে রিয়াল। তবে ২৭ মিনিটে স্প্যানিশ জায়ান্টদের সমতায় ফেরান রোনালদো। হামেস রদ্রিগেজের ক্রস থেকে হেডে গোলটি করেন পর্তুগিজ তারকা। আর এই গোলের মধ্য দিয়ে মেসিকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড করেন তিনবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে হেরে যায় রোনালদোর দল।

এদিকে একদিনের ব্যবধানেই রোনালদোকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ পাচ্ছেন মেসি। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের অপর সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। মেসি এই ম্যাচে জোড়া গোল করলেই রোনালদোকে ছাড়িয়ে যাবেন।

চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাউল গঞ্জালেস। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের রিয়ালের প্রাক্তন এই স্ট্রাইকারের গোলসংখ্যা ৭১টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ