সিসি নিউজ: সৈয়দপুর-পার্বতীপুর রেলপথের হাতিখানা বানিয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে জীবন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জীবন শহরের কাজীপাড়ার গোলজার হোসেনের ছেলে। বুধবার (৬ মে) ভোরে সৈয়দপুর-পার্বতীপুর রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর থেকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়। এ ব্যাপারে জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।