দিনাজপুর প্রতিনিধি : ঝুকিপূর্ণ পেশায় নিয়োজিত সাংবাদিকরা যাতে করে অনায়াসে এবং তার পরিবারের লোকজনের জন্য দ্রুত স্বাস্থ্য সেবা পেতে পারে সেজন্য সাংবাদিকদের মাঝে বিনামূল্যে হেলথ কার্ড বিতরণ করেছে মিলভিক নামে বেসরকারী একটি প্রতিষ্ঠান।
বুুধবার (৬ মে) দিনাজপুর প্রেসক্লাবের অডিটরিয়ামে সাংবাদিকদের মাঝে হেলথ কার্ড বিতরণের মধ্য দিয়ে মিলভিক দিনাজপুরে যাত্রা শুরু করে। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলভিকের সহকারী দলনেতা পরিতোষ কুমার সরকার শিতল, আরএন ট্রেডার্সের সত্বাধিকারী বজলার রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি ঝুকিপূর্ণ পেশা। যে কোন সময় এই পেশায় নিয়োজিতদের সমস্যায় পড়তে হতে পারে। সেজন্য এই কোম্পানী সাংবাদিকদের কম খরচে সুচিকিৎসা প্রদান করবে। পাশাপাশি কার্ড গ্রহনকারী সাংবাদিকরা তাদের পরিবারের সদস্যদের জন্যও মোবাইলে ফ্রি পরামর্শ গ্রহন করতে পারবে।
হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, মিলভিক বাংলাদেশের সর্বপ্রথম হেলথ কার্ড। এই কোম্পানী বাংলাদেশসহ পৃথিবীর ১৪টি দেশে গ্রাহক সেবা দিচ্ছে। এই কার্ডের মাধ্যমে যে কোন সময় মোবাইলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে এবং খুব সহজেই পরিবারের সকল সদস্যদের জন্য দেশের সকল বিশেষজ্ঞ চিকিৎসকের বিষয়ে তথ্য পাওয়া যাবে। পাশাপাশি কার্ডগ্রহীতা পাচ্ছেন ফ্রি দূর্ঘটনাজনিত বীমার সুবিধা।