• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

পাবনায় প্রকাশ্য দিবালোকে যুবক খুন

Maderপাবনা : পাবনার আটঘরিয়া উপজেলার চাচকিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে মিঠু হোসেন (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মিঠু উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামের নান্নু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মিঠু চাচকিয়া পূর্বপাড়ায় সমিতির ঋণের কিস্তি দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা পাঁচ-সাতজনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে পালিয়ে যায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যার সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারবো।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল নকশাল ও সর্বহারা দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই মিঠুকে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিহত মিঠু চরমপন্থি দলের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানান তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ