• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

ক্রিকেট ম্যাচে বন্দুকধারীদের হামলা দুইজন নিহত

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

খেলাধুলা ডেস্ক : আফগানিস্তানে একটি ক্রিকেট ম্যাচ চলাকালিন বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হয়েছে। ৫ জন আহত হয়েছে। এ ছাড়া বন্দুকধারীরা আরো ৩৬ জনকে অপহরণ করে নিয়ে যায়। তাদের মধ্য থেকে ৩ জন বাদে বাকিদের অবশ্য ছেড়ে দিয়েছে। আফগানিস্তানের গ্রাম্য এলাকায় পাকিস্তান সীমান্তে এই ঘটনা ঘটেছে।

পাকতিয়া প্রদেশের পুলিশ প্রধান জেনারেল জেলমাই ওরিয়াখাইল শনিবার জানান, বৃহস্পতিবার একদল বন্দুকধারী ম্যাচ চলাকালিন গুলিবর্ষণ করে। তাতে একজন পুলিশ ও একজন সাধারণ মানুষের মৃত্যু হয়। আরো পাঁচজন আহত হন।

পাকতিয়া প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর আব্দুল ওয়ালি শাহী এ বিষয়ে বলেন, ‘৩৬ জন লোককে বন্দুকধারীরা অপহরণ করে নিয়ে যায়। তার মধ্যে অধিকাংশই কিশোর। পুলিশ প্রধান আমাকে জানিয়েছেন তার মধ্য থেকে ৩জন বাদে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। এই হামলা কারা চালিয়েছে সেটা এখনো কোনো গ্রুপ স্বীকার করেনি।’

তবে ধারণা করা হচ্ছে তালিবানরাই এই আক্রমণ চালিয়ে থাকতে পারে। কারণ পাকতিয়া প্রদেশে তালিবানদের আনাগোনা রয়েছে।

তথ্যসূত্র : দ্য ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ