• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

পাকিস্তানে দুই জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ৪৮

Pakistan1431321429আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত পক্ষে ৪৮ জন। একটি পাহাড়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ বাধে। এই পাহাড়টি পাকিস্তানের আফগান সীমান্তের কাছে অবস্থিত।

পাক্তিানের কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর ওয়াজিরিস্থান এজেন্সির মাদা খেল ও পিপালি কাবুল খেলের মধ্যে যোগাযোগের জন্য বিরোধপূর্ণ পাহাড়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বছর ধরে দুই জাতিগোষ্ঠীর মধ্যে পাহাড়টি নিয়ে বিরোধ চলছে।

এক্সপ্রেস নিউজের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনে বলা হয়েছে, ডাটা খেলে দুই জাতিগোষ্ঠী সংঘর্ষের সময় ভারি ও হালকা অস্ত্র ব্যবহার করে। শুক্রবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এরই মধ্যে ৪৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহত হয়েছে ২৫ জন।

এদিকে উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী গোষ্ঠীগুলোর প্রবীণ নেতারা দুই গোষ্ঠীর মধ্যে সমঝোতা স্থাপনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তান ও আফগানিস্তানে এই ইস্যুতে কয়েক দফা বৈঠক হয়েছে।

সংঘর্ষের স্থায়ীত্বের কারণে প্রাণ যাওয়ার ভয়ে বেশ কয়েকটি পরিবার এরই মধ্যে আফগানিস্তানে চলে গেছে। সংঘর্ষ না থামলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ