ঝিনাইদহ: ঝিনাইদহ-কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়দা গ্রামের নজরুল ইসলামের ছেলে কবিতা বেগম (৪০), ফরিদ উদ্দিনের ছেলে বদিউর রহমান (৩৫), বাচ্চু মিয়ার স্ত্রী রিতা বেগম (৩২), হারুন অর রশিদের স্ত্রী পাপিয়া খাতুন (৩০) ও কল্পনা (২৫)। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, আহতরা শৈলকুপার বড়দাহ গ্রাম থেকে টেম্পোতে কুষ্টিয়া যাচ্ছিল। ইবি গেটের সামনে স্প্রিড ব্রেকার পার হতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে পাঁচজন আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।