• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণ উদ্ধার

Goldচট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

 মঙ্গলবার ভোরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়।

 চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সুশান্ত পাল স্বর্ণ বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

 শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসি অভিযান চালিয়ে বিমানের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ২০ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ