• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |

শাহ আমানতে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৩

1431497681চট্টগ্রাম  : চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এর ফলে বিমানবন্দরে সব ধরনের বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এয়ারপোর্ট ম্যানেজার স্কোয়াড্রন লিডার নূর-ই-আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ইমিগ্রেশন) তারেক আহমেদ বলেন, বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারে দু’জন পাইলট ছিলেন। তাদের খবর এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ