সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ৯ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। বর্তমানে গুরুতর অসুস্থ ওই শিশুকে নীলফামারী আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়।
সূত্র মতে, উপজেলার পশ্চিম বেলপুকুর গ্রামের কুটির পাড়ের ওই শিশুটি পাশ্ববর্তী সিপাইগঞ্জ বাজারে আসে শাক বিক্রেতা বাবার কাছে। এরপর সন্ধ্যার পর বাড়ি ফেরার সময় বাজারের অদূরে ফাঁকা জায়গায় অপরিচিত এক যুবক তাকে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন রাতে সিসি নিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্ততি চলছে। অপর দিকে সন্দেহভাজন এক যুবককে ধর্ষণের শিকার শিশুটি কর্তৃক সনাক্তের জন্য আটক করা হয়েছে।