• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

৫ লাখ পিস ইয়াবাসহ আটক ৭

yabaচট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে কমপক্ষে পাঁচ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৭। এই সময় ট্রলারে থাকা ৭ ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে এই বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানানো হয়, এমটি এনা নামের একটি মাছ ধরার ট্রলারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ট্রলারে তল্লাসি চালিয়ে ইয়াবার এই বৃহৎ চালান জব্দ করা হয়।

বৃহস্পতিবার প্রেস ব্রিফিং করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ