• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |

রাঙ্গামাটিতে অজ্ঞাতরোগে ৭ জনের মৃত্যু

Deathরাঙ্গামাটি : অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে রাঙ্গামাটিতে সাতজন আদিবাসী মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক থানাধীন শিয়ালদাহ ও চাইল্যাতলী এলাকায় বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ সব মৃত্যুর খবর মিলেছে।

এ ছাড়া আক্রান্ত আরও ২০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা ও শিয়ালদাহ এলাকার হেডম্যান জিপ্পুতাং ত্রিপুরা।

অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ভাতরাই ত্রিপুরা (৩৫), বদরাত্রী ত্রিপুরা (৪৫), ভীরবাবু ত্রিপুরা (৫০), লক্ষী ত্রিপুরা (৩০), দিব্ররা ত্রিপুরা (২৮), বিদ্যামোহন ত্রিপুরা (৮৫) ও কুসুমতি ত্রিপুরা (৫২)।

স্থানীয়রা জানান, মৌসুমী বৃষ্টি শুরুর পর বুধবার সাজেকের দুর্গম শিয়ালদাহ ও চাইল্যাতলী এলাকায় বসবাসরত পাহাড়ি সম্প্রদায়ের বেশ কয়েকজন ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হন।

শিয়ালদাহ এলাকার হেডম্যান জিপ্পুতাং ত্রিপুরা জানান, পাতলা পায়খানার মতো মলত্যাগের মাধ্যমে রোগের উপসর্গ শুরু হওয়ার পর একদিনের মাথায় অনেক রোগী মুমূর্ষু হয়ে পড়েন। বৃহস্পতিবার ভোর পর্যন্ত এদের মধ্যে সাতজন মারা যান।

বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা জানান, ঘটনাটি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি থেকে একটি মেডিকেল টিমও রওয়ানা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ