• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

Deathদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পূনর্ভবা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে সেজানুর রহমান জেসান (৮) নামে প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। স্কুলছাত্র সেজানুর রহমান জেসান সদর উপজেলার মাঝাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে।

দিনাজপুর শহরের পশ্চিম পাশে পূনর্ভবা নদীর মাঝাডাঙ্গা ব্রিজ এলাকায় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবারের লোকজন জানান, বিকেলে বাড়ির অন্য ছেলেমেয়েদের সঙ্গে নদীতে গোসল করতে যায় জেসান। পরে তার সহপাঠীরা জেসান তলিয়ে গেছে বলে চিৎকার করায় স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেসানকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ইমদাদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ