• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘মেসি-নেইমার-সুয়ারেজকে ভয় পাই না’

Oblak1431768522খেলাধুলা ডেস্ক : এ মৌসুমে দারুণ ছন্দে আছেন বার্সেলোনার আক্রমণভাগের ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। সব ধরনের প্রতিযোগিতা মিলে তিনজনে করেছেন ১১৪ গোল। লা লিগার শিরোপার লড়াইয়ে আগামী রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে যাচ্ছে তাদের দল বার্সেলোনা।

অ্যাটলেটিকোর বিপক্ষে জিতলেই লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। আর সে লক্ষ্যে আবারও একসঙ্গে জ্বলে উঠতে পারেন মেসি-নেইমার-সুয়ারেজ। তবে বার্সার এই ত্রয়ীকে ভয় পাচ্ছেন না বলে জানালেন অ্যাটলেটিকোর গোলরক্ষক জেন অবলাক। তিনি বলেন, ‘আমি ওদের (মেসি-নেইমার-সুয়ারেজ) ভয় পাচ্ছি না। যদিও এটা সহজ নয়। তাদের পুরো দলই আমার সামনে রয়েছে। আশা করি, আমরা ভালো খেলে ওদের আটকাতে পারব।’

অবশ্য বার্সার সেরা তারকা মেসির প্রশংসা করতে ভুল করেননি অবলাক। অ্যাটলেটিকো গোলরক্ষক বলেন, ‘মেসি একজন গ্রেট খেলোয়াড়। বার্সেলোনার বেশ কিছু গ্রেট খেলোয়াড় রয়েছে এবং মেসি একজন গোলদাতা। তাকে গোল করা থেকে বিরত রাখা খুব কঠিন। তবে আপনাকে অবশ্যই আপনার সেরাটা চেষ্টা করতে হবে। দেখা যাক শনিবার কী হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ