• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

শ্রুতি হাসানের ইচ্ছা পূরণ

Suritiবিনোদন ডেস্ক: পূর্ণ হলো জনপ্রিয় দক্ষিণী-বলিউড তারকা শ্রুতি হাসানের ইচ্ছা ! শ্রুতির দীর্ঘদিনের ইচ্ছে ছিল তামিলের সুপারহিট ছবি ”সিংহাম” এ অভিনয় করার। তাঁর সেই আগ্রহের কথা নানা সমযে প্রকাশও করেছেন তিনি। কিন্তু সিরিজ ছবি বলেই হুট করে শ্রুতির ইচ্ছা পূরণ সম্ভব হয়নি। সিরিজের তৃতীয় ছবিটির নায়ক-নায়িকা চরিত্রে সুরিয়া ও আনুশকা শেঠিকে আগে থেকেই চূড়ান্ত করে রেখেছিলেন ছবিটির পরিচালক হরিগোপাল কৃষ্ণান। তবে শ্রুতির এই আগ্রহ দেখে সিরিজের তৃতীয় ছবিটিতে তার জন্য আরেকটি চরিত্র তৈরি করা হয়েছে। এবার ছবিটির সিরিজের তৃতীয় ছবিতে দ্বিতীয় নায়িকার ভূমিকায় থাকছেন শ্রুতি। আর তা জেনে দারুণ খুশি শ্রুতি বলেছেন তিনি বলেন,”সিরিজের নতুন ছবিতে শুধু আমার জন্য নতুন একটি চরিত্র তৈরি করা হয়েছে। অবশ্যই এটা বড় পাওয়া। পরিচালকের আশা পূরণ করার চেষ্টা করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ