• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |

ধানের বস্তা ফেলে সড়ক অবরোধ

PHOTO-02গাইবান্ধা : গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে সোমবার কৃষকদের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচী পালন করা হয়। এসময় বিক্ষুব্ধ কৃষকরা মৌসুম সময়ে ধানের অস্বাভাবিক মূল্য হ্রাস পাওয়ায় রাস্তায় ধানের বস্তা ফেলে রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।

বাংলাদেশ কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখা ভারত থেকে চাল আমদানী বন্ধ, কৃষকদের নিকট থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় ও ইউনিয়ন পর্যায়ে ধান চাল ক্রয় কেন্দ্র চালু করার দাবিতে এই কর্মসূচী পালন করে।

মানববন্ধন ও সড়ক অবরোধ চলাকালে সিপিবি, কৃষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ওয়াজিউর রহমান রাফেল, সুভাস শাহ রায়, সাদেকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মুকুল, অশোক আগরওয়ালা, জাহাঙ্গীর মন্ডল, আব্দুস সামাদ, শরিফুল ইসলাম, ময়নুল কবির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ