বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তিন গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে হাতিটি গোপালগঞ্জ থেকে কালিগঙ্গা নদী পার হয়ে মোল্লাহাটের কাহলপুর, বাসাবাটি ও যাত্রাপুর গ্রামে হামলা চালালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোল্লাহাট উপজেলার বাসাবাটি গ্রামের মিজানুর রহমান (৪৫), কুসুম বিশ্বাস (৬১) একই উপজেলার কাহালপুর গ্রামের রতিন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী, মনোয়ারা বেগম যাত্রাপুর গ্রামের এয়ার আলীর স্ত্রী।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মোল্লাহাট উপজেলায় সার্কাসের হাতির পায়ে পিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়।