• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

কিশোরগঞ্জের হতদরিদ্রদের ১৫ লক্ষ টাকা ফেরতের নির্দেশ

Attosadকিশোরগঞ্জ প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের গ্রাম সমিতি(এসডিএফ) স্যোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সঞ্চয় ও কিস্তির ১৫ লাখ টাকা আত্মসাতের ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সুত্র মতে গঠিক তদন্ত টিমের রির্পোট শনিবার প্রকাশ পেয়েছে। গত ১৫ ও ১৬ মে দুই ব্যাপী এই তদন্ত করেছিলেন এসডিএফ এর জেলা ম্যানেজার হাসান নেওয়াজ মোহাম্মদ মামুনের নেতৃত্বে ৬ সদস্য। প্রতিবেদনের বলা হয়  ব্যাংক একাউন্ট,পাশ বই,সঞ্চয় বই ও অন্যান্য কাগজ পত্র তদন্ত  করে ১৫ লক্ষ টাকা আত্মসাতের সত্যতা পাওয়া গেছে।

ওই সমিতির সাধারণ সদস্যরা প্রাক্তন ভিসিও কমিটির কোষাধ্যক্ষ হাসিনা বেগম, লিডার হেলালী বেগম, সভাপতি জেন্না বেগম ও গ্রাম সমিতির ক্যাশিয়ার মিরা বেগম ও তার স্বামী আব্দুল বাতেনের বিরুদ্ধে এস ডিএফের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছিল । উক্ত  অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত করা হয়।  তদন্তকারীরা প্রতিবেদনে বলেন  অভিযুক্ত ব্যাক্তিদের আগামী  ৭ দিন মধ্যে আত্মসাতকৃত অর্থ ফেরত সমিতির ব্যাংক একাউন্টে জমা দিতে হবে । অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে তদন্ত কমিটির আহবায়ক  হাসান নেওয়াজ মোহাম্মদ মামুন সাংবাদিকদের বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন  বিষয়টি আমি অকগত হয়েছিল এবং প্রতিবেদন পত্র পেয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তরা টাকা ফেরত না দিলে নিয়মিত মামলা রুজু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ