• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

জাতীয় দলের প্রাক্তন ফুটবলারকে কুপিয়ে হত্যা

hottaনরসিংদী  : তুচ্ছ ঘটনা কেন্দ্র করে নরসিংদীতে প্রতিপক্ষের দার কোপে বাংলাদেশ ফুটবেল দলের প্রাক্তন খেলোয়াড় নাজির হোসেন (৩২) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় চর্নগরদী গ্রামে। নিহত নাজির হোসেন পলাশ উপজেলার চর্নগরদী গ্রামের কামরুল হোসেনের ছেলে এবং জি আর সি ফুটবল টিমের একজন ফুটবলার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে চর্নগরদী গ্রামের আইনজীবী সহকারী সুলতান উদ্দিনের ছেলে সাইফুলের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কবির্তক হয় ফুটবলার নাজির হোসেনের। এক পর্যায় সাইফুল দা দিয়ে নাজির হোসের পায়ে এলোপাতারি কোপ মারলে তার পায়ের রগ কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চর্নগরদী বাজারের এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ সাইফুলকে রাত সাড়ে ১০টায় আটক করেছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ