• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার রাজ্জাক

Razzakখেলাধুলা ডেস্ক: পুত্র সন্তানের বাবা হলেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। বুধবার ঢাকার স্কয়ার হাসপাতালে এই দম্পতির ঘর আলো করে এসেছেন ফুটফুটে এক পুত্র সন্তান। বাবা হওয়ার আনন্দে সামিল হতে বুধবার তাইতো বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) চতুর্থ দিনের সকালেই চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন তিনি।

বেশ কিছুদিন ধরেই ভাগ্যটা ঠিক কাজ করছে না রাজ্জাকের বেলায়। জাতীয় দলে নেই অনেকদিন ধরেই। সেই সঙ্গে নতুন করে তৈরি করা হাই পারফরম্যান্স ইউনিটেও নির্বাচকরা রাখেননি একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এই বোলারকে।

অবশ্য পারফরম্যান্সটা ঘরোয়া লিগে ঠিক ঠাক মতোই করে চলছেন তিনি। এখন দেখার বিষয় বাবা হওয়ার পর ভাগ্যটা ফেরে কিনা রাজ্জাকের। রাজ্জাক ভক্তরাও নিশ্চই এর প্রতিক্ষায়ই রয়েছেন। কবে আবার আন্তর্জাতিক ম্যাচে তার ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা নাস্তানাবুদ হবেন; এটা দেখার প্রতিক্ষায় রয়েছেন রাজ্জাক ভক্তরা।
উল্লেখ্য, বুধবার সকালে স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে চট্টগ্রাম থেকে দ্রুত ঢাকায় ফেরেন তিনি। ম্যাচ রেফারি শওকত উর রহমান জানান, ‘সর্বসম্মত সিদ্ধান্তেই রাজ্জাক মাঠ ছেড়েছেন। স্ত্রীর অসুস্থতার কারণে সে ঢাকা ফিরে যায়। সবার কাছেই গ্রহণযোগ্য ছিল এটি। এসব কারণে ছাড়া যায়।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ