• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

নীলফামারীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Arrest Pic-Nilphamariনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ৯ কেজি গাঁজাসহ মোস্তাকিন সরকার (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। সেই উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের উত্তর কেতকীবাড়ি গ্রামের ইয়াছিন আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় পাশ্বর্তী আমবাড়ি ইউনিয়নের উত্তর আমবাড়ি প্রামানিক পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব-১৩ এর অধিনস্থ ক্রাইম প্রিভেশন কোম্পানী-২ নীলফামারী ক্যাম্পেরর সহকারি পুলিশ সুপার বদরুজ্জামান জিল্লু জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর আমবাড়ি প্রামানিক পাড়ায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় মাদক ব্যবসায়ী মোস্তাকিন সরকারকে আটক করা হয়। এসময় গাঁজা বিক্রয়কৃত নগদ এক হাজার টাকা ও মাদক ব্যবসায় ব্যবহিৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার পর গাঁজা ও নগদ টাকা এবং মোবাইল ফোনসহ মোস্তাকিনকে ডোমার থানা পুলিশে সোপর্দ্দ করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে আটককৃত মোস্তাকিনকে আদালতে হাজির করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ