• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

দিনাজপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

tamak_dhakareport_27157দিনাজপুর প্রতিনিধি : “তামাক পণ্যের অবৈধ বাণিজ্য বন্ধ কর”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।
এ উপলক্ষে রোববার (৩১ মে) সকালে দিনাজপুর সিভিল সার্জন কার্যাললের আয়োজনে জেলা টাস্ক ফোর্স কমিটি, তামাক নিয়ন্ত্রন কোয়ালিশন, তামাক নিয়ন্ত্রণে কর্মরত জোট, কনসোটিয়াম ফর স্মোক ফ্রি রাজশাহী এন্ড রংপুর ডিভিশন, এসিডি, তামাক বিরোধী মিডিয়া জোট (আত্মা) ডেভেলপমেন্ট কাউন্সিলসহ (ডিসি) দিনাজপুরের স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) সার্বিক সহযোগিয়া বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। র‌্যালিতে পুলিশ সুপার মো. রুহুল আমিন, সিভিল সার্জন ডা. সুলতান মো. শামসুজ্জামান ও সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনসহ অন্যান্য অতিথি অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে সদর হাসপাতালের কনফারেন্স রুমে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ওহিদুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিসি) এর নির্বাহী পরিচালক মো. হাফিজুর রহমানসহ দিনাজপুরের কর্মরত এনজিও প্রতিনিধিরা।
জেলা প্রশাক আহমদ শামিম আল রাজী বলেন, তামাক সেবনের ফলে সারা বিশ্বে প্রতি ১০ জন প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে একজনের মৃত্যু ঘটে। প্রতি বছর বিশ্বে ৫৪ লাখ আর বাংলাদেশে ৫৭ হাজারের বেশী মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই ঘাতক তামাক। তাই তামাকের অবৈধ বাণিজ্য বন্ধের বিষয় জিও-এনজিওদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তামাক ও তামাকজাত দ্রব্যের অবাদ ও ব্যবহার আমাদের প্রতিনিয়ত হুমকির দিকে ঠেলে দিচ্ছে। পৃথিবীতে তামাক সেবন প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম কারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ