• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

মুসলিম উম্মাহর কল্যাণ কামনা খালেদার

Khaladaসিসি নিউজ : পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মানুষের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো পবিত্র শবে বরাতের বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে খালেদা জিয়া বলেন, ‘বিশ্ব মুসলিমের জন্য পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত খুবই তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। এ মহান রাতে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মানুষরা সারা রাত আল্লাহর দরবারে নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা ভিক্ষা করে নাজাত লাভের প্রত্যাশা করেন। এ মহান রাতে সবাই হানাহানি, রক্তারক্তি, ঈর্ষা, বিদ্বেষ পরিহার করে আল্লাহকে খুশি করে মানব জাতির কল্যাণে কাজ করে যাবে এটাই হোক আমাদের অঙ্গীকার।’

খালেদা জিয়া আরো বলেন, ‘শবে বরাতের রাতে মুসলিম উম্মাহ সকল অকল্যাণ ও অপবিত্রতা থেকে মুক্তি পেতে মহান রাব্বুল আলামীনের অনুগ্রহ ও নৈকট্য লাভের আশায় প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামীন এই পবিত্র রজনীতে সবার নেক মনোবাসনা পূরণ করবে বলে আমি এ পবিত্র রজনী উপলক্ষে সবার জন্য এ প্রার্থনা করি।’

বাণীতে পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম উম্মাহর উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনাও করেন খালেদা জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ