লাইফস্টাইল ডেস্ক: শবে বরাত মানেই রকমারি হালুয়ার বাহার। আর এই রকমারি হালুয়ার ভিড়ে এবার তৈরি করতে পারেন মজাদার এই দুটি রেসিপি। চটজলদি তৈরি করতে পারবেন, কেননা তৈরিতে ঝামেলা একদমই নেই। আসুন, জেনে নেই দারুণ রেসিপি দুটি।
গাজরের হালুয়া
উপকরণঃ
১. গাজর গ্রেট করা দের কেজি,
২. চিনি পৌনে দুই কাপ,
৩. দুধ ২ লিটার,
৪. ফ্রেশ ক্রিম ১ কাপ,
৫. কাজুবাদাম ১৫-২০টা
৬. ঘি ৩-৪ টেবিল চামচ
প্রণালী:
১. দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন।
২. গ্রেট করা গাজর আর ক্রিম দিয়ে ভাল করে নারুন।
৩. মধ্যম আচে চুলায় ততক্ষন রাখুন যতক্ষননা গাজর নরম হয়।
৪. চিনি দিয়ে আস্তে আস্তে নারুন। পানি শুকিয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে নারুন।
৫. পানি শুকিয়ে আসলে অল্প আচে ঘি দিয়ে একবার নেরে দিন। হালুয়া পাত্রের সাইডে যখন আর লাগবেনা আর সোনালি বাদামী রং হবে তখন নামিয়ে কাজু বাদাম কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
ছোলার ডালের হালুয়া
উপকরণ :
ছোলার ডাল ১/২ কেজি, দুধ ১ লিটার, গুড়ো দুধ ১ কাপ ,চিনি ১ কেজি, ঘি চারভাগের এক কাপ, এলাচ গুঁড়ো সামান্য , গোলাপ পানি ১ টেবিল চামচ। কিসমিস ৫ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ।
প্রণালী :
- -ছোলার ডাল, দুধ দিয়ে সেদ্ধ করে শুকিয়ে গেলে গরম অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে।
- -কড়াইতে ঘি দিয়ে ডাল বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে ভালো ভাবে নাড়তে হবে। এলাচ, গুঁড়ো দিতে হবে।
- -হালুয়া তাল বেঁধে উঠলে কিসমিস, গোলাপ পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে-চেড়ে চুলা থেকে নামিয়ে বরফি করতে চাইলে বড় পেলেটে পেস্তা বাদাম কুচি অথবা কিসমিস ছিটিয়ে গরম হালুয়া ঢেলে সমান করতে হবে।
- -ঠান্ডা হলে ছাঁচে বসিয়ে বিভিন্ন নকশা করে পরিবেশন করুন মজাদার হালুয়া।
- -হালুয়া কে আরো মজাদার করতে চাইলে ১ কাপ মাওয়া এবং ফ্রেশ ক্রিম ১ টা সাথে দিতে পারেন।