• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিয়ের পিঁড়িতে বসছেন পাখি

Pakiবিনোদন ডেস্ক : কলকাতার স্টার জলসা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা। তবে দর্শকদের কাছে তিনি ইদানিং ‘পাখি’ নামেই পরিচিত। কেননা বর্তমানে স্টার জলসায় প্রচার হওয়া বোঝে না সে বোঝে না সিরিয়ালে ‘পাখি’ নামক চরিত্রে অভিনয় করছেন তিনি।

কলকাতার একটি অনলাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী এবার বাস্তব জীবনে খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আর পাত্রটিও সকলেরই পরিচিত, টেলিভিশন অভিনেতা সৌরভ।

মধুমিতার ক্যারিয়ার শুরু হয় সবিনয় নিবেদন সিরিয়াল দিয়ে। এই সিরিয়ালে তার কো-স্টার ছিল সৌরভ। তাদের পরিচয়, প্রেম সবকিছুই সবিনয় নিবেদন থেকেই।

মধুমিতা বলেন, ‘আগস্টে আমরা রেজিস্ট্রি করব বলে ঠিক করেছি। দুজনের বাড়ি থেকেই ছোট করে বিয়ের অনুষ্ঠান হবে। এর কিছু মাস পরে জয়েন্ট রিসেপশন হবে।’

সৌরভকে টেলিভিশনে শেষ দেখা গেছে স্টার জলসার বধূ কোন আলো লাগল চোখে সিরিয়ালে। তার নতুন সিরিয়াল শুরু হচ্ছে জুলাই থেকে। তবে এর ফাঁকেই দু’জনেই বিয়ের তোড়জোড়ে নেমে পড়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ