• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

উন্মাদনা ছড়াচ্ছে মাহি ম্যাজিক (ভিডিও)

mahi1433588508বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি অগ্নি-টু সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটিতে এ অভিনেত্রী ‘ম্যাজিক মামনি’ শিরোনামের একটি আইটেম গানে নেচেছেন। বৃহস্পতিবার ৪ জুন রাতে ইউটিউবে প্রকাশ করা হয়েছে এ গানটির ভিডিও।

গানটি অনলাইনে প্রকাশের পর থেকে দারুণ আলাড়ন তুলেছে। শনিবার ৬ জুন বেলা পাচটা নাগাদ গানটি দেখা হয়েছে ছিয়াশি হাজার বারেরও বেশি।
অগ্নি-টু সিনেমার গানটি লিখেছেন কলকাতার গীতিকার রিদ্দি। স্যাভির সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার। ভিডিওতে দেখা যাচ্ছে, মাহির বেশ খোলামেলা হয়ে স্টেজে নাচ করছেন। এতে তার সঙ্গে বেশ কয়েকজন নৃত্য শিল্পীও অংশ নিয়েছেন। সিনেমাটির হিরো ওমকেও এক ঝলক দেখা গেছে গানে।
বাংলাদেশের নির্মাতা ইফতেখার চৌধুরী এবং ভারতের চিত্রপরিচালক হিমাংশু যৌথভাবে সিনেমাটি পরিচালনা করছেন। নির্মাতা সূত্রে জানা গেছে বিগ বাজেটের এ সিনেমাটি আসছে ঈদুল ফিতরে বাংলাদেশ ও ভারতে মুক্তি দেওয়া হবে।
জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রে মাহি ও ওম ছাড়াও চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান।

[vsw id=”izZU6bI96e8″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ