• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

বিরলে এমএম ফিলিং স্টেশনের উদ্বোধন

MM Filing station Pic-03দিনাজপুর প্রতিনিধি : বিরলে এমএম ফিলিং স্টেশন নামে নতুন একটি ফিলিং স্টেশনের উদ্বোধন করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় বিরল উপজেলার মাড়পুকুর এলাকায় অবস্থিত উদ্বোধনী ফলকের পর্দা সরিয়ে ও লাল ফিতা কেটে এবং একটি মোটরসাইকেলে জ্বালানী তেল সরবরাহ করে এই ফিলিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর এলাকার সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত আসন) সুলতানা বুলবুল, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবু, দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল মালিক গ্রুপের কোষাধ্যক্ষ মো. মামুনুর রশীদ, এমএম ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মাহবুব আলম ও মঞ্জুরুল আলম, মেঘনা পেট্রোলিযামের জোনাল ম্যানেজার মো. আনোয়ার হোসেন, বিরলের রুপারী জুট মিলের স্বত্বাধিকারী মো. আব্দুুল লতিফ, জেলা ট্রাক্টর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনতা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মুনাজাত করা হয়। পরে এমপি খালিদ মাহমুদ চৌধুরী অন্য একটি অনুষ্ঠানে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ