• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |

লিচু চাষ : দিনাজপুরে দু’শ কোটি টাকার বাণিজ্য

shaheb dinajipur pic 16-05-15সিসি নিউজ: ধানের জেলা দিনাজপুরে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। প্রায় ৩২ হাজার মেট্রিন টন লিচু উৎপন্ন হয়েছে এ জেলায়। জেলার সর্বত্র এখন লিচু পাড়া,সংগ্রহ, বেচা-কেনা উৎসব চলছে। বিষমুক্ত লিচু হওয়ায় এ জেলার লিচু’র ব্যাপক চাহিদা রয়েছে। চলতি মৌসুমে প্রায় দু’শ কোটি টাকার লিচু’র বাণিজ্য হচ্ছে এ জেলায়।
এখন লাল টস্ টস্ েরঙিন হয়ে উঠেছে দিনাজপুরের বাগানগুলো। রসালো ও সুস্বাদু লিচু আকৃষ্ট করছে ভোক্তাদের । ‘প্রকৃতির রসগোল্লা’ খ্যাত মৌসূমী ফল এ লিচু এখন দিনাজপুরের বহু মানুষের আশীর্বাদে পরিনত হয়েছে। লিচু পাড়া,সংগ্রহ, বাছাই, কেনা-বেচা আর বহণের কাজে মৌসুমী কর্ম-সংস্থানে জড়িয়ে পড়েছে কমপক্ষে ৫০ হাজার মানুষ। লাভজনক ফসল হওয়ায় ধানের জেলা দিনাজপুরে লিচু চাষ ছড়িয়ে পড়ছে। এবার এ জেলায় ৪ হাজার ৫৭ হাজার হেক্টর জমিতে হয়েছে লিচু চাষ। এ বছর বাম্পার ফলন হয়েছে লিচুর। মাদ্রাজী, বেদেনা, বোম্বাই,চায়না-থ্রি,চায়না-টু,হাড়িয়া ও কাঠালী জাতের লিচুর চাষ হয়েছে বেশী। গত বছর ফরমালিন আতংকে লিচুর বাজারে ধবস নামায় এবার বিষ মুক্তলিচু চাষে নেমেছেন এ জেলার বাগান মালিকরা। বিরল উপজেলার দক্ষিণ জগতপুর এলাকার লিচু বাগানী প্রকৌশলী মাহবুব আলী জানিয়েছেন,তার প্রায় ৫’শতাধিক গাছে এবার প্রচুর লিচু ধরেছে। তিনি ফরমালিন মুক্ত লিচু আবাদ করেছেন। তাই তার লিচুর চাহিদা প্রচুর। দুর-চুরান্ত থেকে ছুঁটে আসছেন মানুষ। লিচু বাগান থেকে কেনা ছাড়াও লিচু বাগান করতে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই।
লিচু বেচা-কেনায় থানা মোড় নিউ মার্কেট,বাহাদুর বাজার ও পুলহাটসহ বেশ কিছু এলাকায় মৌসুমী লিচু বাজার গড়ে উঠলেও অনেকে বাগান থেকে কিনছে লিচু। লিচু কেনার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাগানে ছুঁটে আসছেন মানুষ।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা জানিয়েছেন, চলতি মৌসুমে প্রায় ৩২ হাজার মেট্রিন টন লিচু উৎপন্ন হয়েছে এ জেলায়। বিষমুক্ত লিচু হওয়ায় এ জেলার লিচু’র ব্যাপক চাহিদা রয়েছে। চলতি মৌসুমে প্রায় দু’শ কোটি টাকার লিচু’র বাণিজ্য হচ্ছে এ জেলায়।
ধানের জেলা দিনাজপুরে লিচু চাষের ধুম পড়েছে। লিচু চাষ করে ঘুরেছে অনেক কৃষকের ভাগ্যেও চাকা। লিচু’র ন্যায্য মূল্য পেলে এ অঞ্চলে লিচু চাষের পরিধি আরও বেড়ে যাবে এমন মন্তব্য করেছেন কৃষিবিদরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ