• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

বাবাকে হত্যা : দাফনের চেষ্টায় ছেলে আটক

Maderসিসি নিউজ: বৃদ্ধ বাবা তৌহদ্দী মিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের ভেতরে গর্র্ত খুড়ে সেই লাশ মাঠি চাপা দেওয়ার অভিযোগে ছেলে আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটির গ্রামের জয়নুন কোটপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ তৌহদ্দী মিয়া (৬৫) ছেলে আমিনুলকে গত দুই দিন আগে সংসার থেকে পৃথক করে দেয়। এনিয়ে বাবা-ছেলে মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। সংসার থেকে পৃথক করায় আমিনুল ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে ঘুমন্ত বাবাকে শ্বাসরোধ করে হত্যা করে। এবং মৃতদেহ গুম করার জন্য বাবার নিজ ঘরে গর্ত খনন করে মাটি চাপা দেওয়ার সময় প্রতিবেশিরা দেখে ফেলে আমিনুল কে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের গর্ত থেকে বৃদ্ধার মৃত উদ্ধার করে মর্গে পাঠায়। এসময় এলাকাবাসী আটককৃত আমিনুলকে পুলিশের হাতে সোপর্দ্দ করে।
ওসি আরো জানান, প্রাথমিক তদন্তে নিহত বৃদ্ধার গলায় শ্বাসরোধ করার আলামত পাওয়া গেছে। আটককৃত আমিনুলকে মানুষিক রোগী এর পরেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ