সিসি নিউজ: নীলফামারীতে বাজেট বরবর্তী সংবাদ সম্মেলনে ‘কেবল থোক বরাদ্দের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করণ সমম্ভব নয়, কাঠামোগত সংস্কারের মাধ্যমে জনমতামতের ভিত্তিতে প্রণীত জেলা বাজেটের মাধ্যমেই স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী ও ক্ষমতায়ন সম্ভব’ বলে দাবি করেছে সু-শাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) নীলফামারী জেলা কমিটি।
সোমবার দুপুরে নীলফামারী শহরের বড়মসজিদ সংলগ্ন মিডিয়া হাউজে সুপ্র’র আয়োজনে জাতীয় বাজেট ২০১৫-১৬ পরবর্তী সংসবাদ সম্মেল লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব।
সংবাদ সম্মেলনে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে বাজেট বৃদ্ধি প্রশংসা করে এ খাকে স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চিত করার দাবী জানিয়ে বক্তরা বলেন, প্রত্যক্ষ কর বাড়লেও বাজেটে কর্পোরেট কর কমানোর যে প্রস্তাব করা হয়েছে এই কর কমানো হলে বছর শেষে করভার দরিদ্র তৃণমূলের মানুষের কাঁধেই পড়বে। তাই কর্পোরেট কর না কমানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা।
বক্তরা আরো বলেন ‘কর দেওয়ার মানুষ থাকলেও তাদের কাছ থেকে কর আদায় নিশ্চিত করা হলে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে দেশ ও দেশের অর্থনীতি।’
বক্তব্য দেন গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এমদাদুল হক, দারিদ্র বিমোচন সংস্থা নীলফামারীর নির্বাহী পরিচালক মমিনুর রহমান প্রমুখ।