সিসি নিউজ: নীলফামারীর কিশোরগেঞ্জ ভটভটির ধাক্কায় মিম আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে উপজেলার পুটিমারী ইউনিয়নের কান্দুরার মোড় নামক স্থানে এই দুর্ঘটান ঘটে। নিহত মিম ওই এলাকার আনোয়ারুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষর্দশীদের বরাত দিয়ে পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েম হোসেন জানান, সোমবার বেলা তিনটার দিকে শিশু মিম আক্তার রাস্তা পাড় হচ্ছিল। এসময় বিপরীত থেকে আসা একটি দ্রুতগ্রামী ভটভটি তাকে ধাক্কা দিলে এলাকাবসী তাকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু মিমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং ঘাতক ভটভটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।