• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

২৪ সেপ্টেম্বর পৃথিবী ধ্বংস হচ্ছে !

133417_1সিসি নিউজ: আবারো বাতাসে ভেসে বেড়াচ্ছে পৃথিবী ধ্বংসের গুজব। বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে প্রকাশিত হয়েছে পৃথিবী ধ্বংসের নতুন তথ্য। কন্সপিরাসি তাত্ত্বিকরা দাবি করছেন তিন মাসের মধ্যেই ধ্বংস হতে চলেছে পৃথিবী, বিলীন হতে চলেছে মানবসভ্যতা। তাত্ত্বিকদের হিসেব অনুযায়ী ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর পৃথিবীর শেষতম দিন। ভারতীয় গণমাধ্যম জি নিউজ এ খবর জানিয়েছে।

তাত্ত্বিকগণ দাবি করছেন, এবছর ২৪ সেপ্টেম্বর মহাকাশে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে একটি বড় গ্রহাণুর। তার জেরে পৃথিবীর সাজানো বাগান ধ্বংস হয়ে যাবে। মানবসভ্যতা বিলুপ্ত হতে পারে। তাঁরা আরও দাবি করছেন, বিশ্বের ক্ষমতাশালী দেশগুলির কাছে আসন্ন বিপর্যয়ের খবর রয়েছে। কিন্তু `অযথা আতঙ্কে`র ভয়ে তাঁরা প্রকাশ্যে নিয়ে আসছেন না। উল্টে সেই দেশের বেশকিছু ক্ষমতাবান ব্যক্তি ঘর গোছাচ্ছেন এই বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য।

নাসা যদিও এই তথ্য উড়িয়ে দিয়েছে। নাসা সাফ জানিয়েছে, `তাদের কাছে পৃথিবীর সঙ্গে কোনো গ্রহাণু বা ধূমকেতুর সংঘর্ষ হওয়ার কোনো খবর নেই। এমনকী আগামী এক শ বছরেও এ রকম কিছু ঘটবে না।`


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ