• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

বালু খেয়েই ৮২ বছর

1_85756সিসি ডেস্ক: আমাদের প্রতিদিনের খাদ্যভ্যাসে আমরা অনেক ধরণের খাবার খেয়ে থাকি। কিন্তু খাবার হিসেবে বালি, শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে, দারিদ্রতার কারণে বালিকেই খাবার হিসেবে গ্রহন করেছের ভারতের কাজরী নূরপুর এলাকার সুধামা দেবী। দশ বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে একদিন খেয়েছিলেন বালু, এরপর থেকে বালুতেই আসক্ত হয়ে পড়েন ৯২ বছর বয়সী সুধামা দেবী।প্রতিদিন তার প্রায় এক কেজি বালু লাগে। সুধামা জানান, অভ্যাসটা অস্বাভাবিক হলেও কখনও চিকিৎসকের কাছে যেতে হয়নি তাকে। বিভিন্ন খাবারের সঙ্গে বালু মিশিয়ে খান তিনি। এমনকি কমলালেবু, রুটির সঙ্গে বালু না হলে খাবারটা নাকি এখন মজাই লাগে না। তিনি বলেন, ”বালু ঠিক খাবারের মতো না। তবে আমার আর্থিক অবস্থা খারাপ হলেও এই অভ্যাসের কারণে আমি নিয়মিত খাবার খেতে পারছি। ছোট বেলায় একবার খাওয়ার পরেই আমার মনে হয়েছিল, এটা প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে পারে।” আমার সাত ছেলে এবং তিন মেয়ের মধ্যে বর্তমানে তিন ছেলে আর এক মেয়ে বেঁচে আছে। বিয়ের আগে আমার বাবা এবং ভাই বালু সংগ্রহ করতো। বিয়ের পর এ দায়িত্ব নেন স্বামী কিষাণ কুমার, বলেন সুধামা দেবী।। বিয়ের পর প্রথম যখন আমি স্বামী বাড়ি এলাম তখন এখানকার লোকজন অবাক হয়ে গেলো বৌ বালু খায় দেখে, যোগ করেন তিনি। স্থানীয়রা জানান, আমরা অবাক হয়ে ‍যাই এই বয়সেও সুধামা দেবী একদম সুস্থ। তার কোনো রোগ নেই এবং বালু ছাড়া তার অন্য কিছু খেতেও ইচ্ছা করে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ