• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

হতাশ নন আঁচল

acholবিনোদন ডেস্ক: সময়টা খুব একটা ভালো যাচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক আঁচলের । মাত্র কিছুদিন আগেই সবকিছু প্রায় চূড়ান্ত হবার পরও বদিউল আলম খোকনের ”রাজাবাবু” ছবি থেকে বাদ পড়েছেন তিনি। এবার তিনি বাদ পড়লেন মোহাম্মদ হোসেন পরিচালিত ”বাদশা” ছবি থেকেও। পরপর দুটি ছবি থেকে বাদ পরে কিছুটা হতাশ হলেও হাল ছেড়ে দিতে রাজি নন এই তারকা অভিনেত্রী। এ প্রসঙ্গে আঁচলের বক্তব্য,”যেকোনো কাজ করতে না পারাটা হতাশাজনক এটা ঠিক। কিন্তু তাই বলে হাল ছেড়ে দিতে রাজি নই আমি। আর এমন ঘটনা যেকোনো শিল্পীর জীবনে ঘটতেই পারে। একজন শিল্পীর বড় পরীক্ষাটা সেখানেই যে সে কিভাবে ওই খারাপ সময়টি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমার বিশ্বাস আমিও তা পারবো।” কথা প্রসঙ্গে আঁচল আরো বললেন এরইমধ্যে বেশ কয়েকটি নতুন ছবিতে কাজ করার ব্যাপারে কথা চলছে। এছাড়া তিনি কিছুদিন আগেই শেষ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ”এপারে ওপারে” ছবিটির শুটিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ