• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

ঈদে জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ফাঁস

Takaসিসি নিউজ: আসছে ঈদুল ফিতর উপলক্ষে ৪ থেকে ৫ কোটি জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল জালিয়াত চক্রের। রাজধানীর মিরপুর এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে এই জাল টাকা তৈরি চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শফিকুল ইসলাম ওরফে শামীম, মো. সোহাগ অধিকারী, মো. সুমন আহমেদ, মো. বায়েজীদ উদ্দিন, মো. সিদ্দিকুর রহমান ও জেসমিন আক্তার।

রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের ডিসি (পশ্চিম) শেখ নাজমুল আলম জানান, মিরপুরের মধ্যমনিপুর আদর্শ রোডের একটি ভাড়া বাসা থেকে এদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জাল ৫০ লাখ জাল টাকা, ছাপা ও অর্ধছাপা বাংলাদেশী ১০০০-৫০০ টাকার জাল নোট, টাকা তৈরির কাগজ, ১২টি ফ্রেম, রং, নিরাপত্তা সুতা, ৩টি ল্যাপটপ, একটি ডেক্সটপ, ৩টি প্রিন্টার, ১০০০-৫০০ টাকা লেখা জলছাপ দেওয়া ১২ বান্ডিল কাগজ, দুটি কার্টার ও অন্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে শেখ নাজমুল আরও জানান, গ্রেফতার শফিকুল ৬-৭ বছর ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন সময় সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে জাল টাকা তৈরির কারখানা স্থাপন করে বিপুল পরিমাণ জাল টাকা, ভারতীয় রুপি, ডলার, ইউরোসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা তৈরি করে। এ জাল টাকা দেশব্যাপী বিস্তৃত সিন্ডিকেটের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে দিত তারা।

তিনি আরও বলেন, মূলত ঈদ, পূজা ও বিভিন্ন উৎসবকে সামনে রেখে তারা এই ব্যবসা করে থাকে। আগামী রমজান মাসকে টার্গেট করে প্রায় জাল ৫০ লাখ টাকা এবং ঈদুল ফিতর উপলক্ষে ৪ থেকে ৫ কোটি জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়ে কাজ করছিল এরা। এর আগেও শফিকুল ও তার সহযোগীরা একাধিকবার পুলিশের হাতে জাল টাকা প্রস্তুত ও কেনাবেচা করতে গিয়ে গ্রেফতার হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ