• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |

দিল্লির আইনমন্ত্রী গ্রেফতার

Dhalli1433833606আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরকে গ্রেফতার করেছে পুলিশ। হৌজ খাস পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংহ মঙ্গলবার সকালে টুইট করে দাবি করেন, কোনও নোটিস ছাড়াই তোমরকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার একটি ভুয়া সার্টিফিকেট নিয়ে দিল্লির বার কাউন্সিলের করা একটি মামলায় অসহযোগিতা করার কারণে এই গ্রেফতার বলে দাবি পুলিশের।

প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় জিতেন্দ্র সিংহ তোমর এর দেওয়া একাডেমিক সার্টিফিকেট জাল ছিল বলে অভিযোগ উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ