• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

deathগাইবান্ধা: জেলার সাঘাটা উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে আমিরুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের উল্লা সোনাতলা বাজারের নির্মাণাধীন ব্রিজের উপর বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আমিরুল ইসলাম সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের উল্লা সোনাতলা গ্রামের সোবহান আকন্দের ছেলে।

স্থানীয়রা জানান, আমিরুল ইসলাম ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক। সকালে পাথরবোঝাই ট্রাকের ওপর উঠে ব্রিজে আসছিলেন তিনি। এ সময় ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বকুল জানান, বিষয়টি সাঘাটা থানা পুলিশকে জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ