• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

নতুন সেনাপ্রধান আবু বেলাল শফিউল হক

belal1433934491সিসি নিউজ: দেশের ১৫তম  সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। তিনি সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের  (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আগামী ২৫ জুন তিনি চার তারকা জেনারেলের মর্যাদা নিয়ে তিন বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব নেবেন। এ বিষয়ে আজ বুধবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ২৫ জুন জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার মেয়াদ শেষ হচ্ছে।

১৯৫৮ সালে জন্ম নেওয়া আবু বেলাল ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ২০১৩ সাল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় পিএসওর দায়িত্বে ছিলেন। তার আগে তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কমান্ডেন্ট ছিলেন।

প্রসঙ্গত, আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ