সিসি নিউজ: বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) গার্ড ও পার্সেল সহকারী গ্রেড-২ পদের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম বুধবার দুপুরে এ তথ্য জানান।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী গার্ড পদের লিখিত পরীক্ষা ১২ জুন, শুক্রবার সকাল ১০টার পরিবর্তে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়া পার্সেল সহকারী গ্রেড-২ পদের লিখিত পরীক্ষা ১২ জুন বিকেল ৩টার পরিবর্তে ২৬ জুন, শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।