• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৪৫

Accidentদিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে ইনসাফ স্পেশাল যাত্রীবাহী একটি নাইট কোচ নিন্ত্রয়ণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন যাত্রী।

আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন : চালক সুলতান মাহমুদ (৪৫) । যাত্রী আব্দুর সালাম (২৩) আর একজন যাত্রী উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।

ঘোড়াঘাট থানার এএসআই মো. জাকারিয়া জানান, ঢাকা হতে দিনাজপুরগামী রাত্রীকালীন কোচ ইনসাফ স্পেশাল (ঢাকা-মেট্রো-ব-১৪-১০২৮) উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪৫ জন যাত্রী। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো এক যাত্রীর মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি দুমড়ে-মুছড়ে গেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ