সিসি ডেস্ক: নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে শহীদুল ইসলাম (৩০) নামে এক গরু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শহীদুল সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের মাছ ব্যবসায়ী মোস্তফা কামালের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে স্থানীয় বেশ কয়েকজন গরু ব্যবসায়ী ভারতীয়দের কাছ থেকে গরু আনতে কলমুডাঙ্গা সীমান্তে যান। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে শহীদুলকে আটক করে।
পরে শহীদুলের ওপর নির্যাতন চালিয়ে ও গলা কেটে হত্যা করে বাংলাদেশের অভ্যন্তরে লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে আনেন তার স্বজনরা।
সাপাহার থানার পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র: দ্যা রিপোর্ট