চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন(বন্ধু)’র আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, জার্মান উন্নয়ন সহযোগীতা-জিআইজেড, এটিএন নিউজ এর সহযোগীতায় ১০ জন শিক্ষার্থীদের মাঝে সৌর বাতি ও প্যানেল বিতরন করা হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে বিতরনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আরিফুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক অফিসার ভবো শংকর বর্মা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, বন্ধু ফাউন্ডেশন বিভাগীয় ম্যানেজার বুলমাজুন সরকার বুলবুল। বক্তব্য রাখেন অধ্যক্ষ মশিউর রহমান বিলু, অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন, প্রধান শিক্ষক নুরে এলাহী বাদশা, বন্ধু ফাউন্ডেশন সহকারী জেলা ম্যানেজার আনোয়ার হোসেন, সুজন, সাহবুল আলম প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তি, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।