• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সিমিতির পিকআপ উল্টে চালক ও মিটার রিডার নিহত

Accidentসিসি ডেস্ক: নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির পিকআপ ভ্যান উল্টে চালক মুকুল হোসেন (৪২) ও মিটার রিডার জাহিদ হোসেন (৪০) নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষর্দশীরা জানান, সন্ধ্যা সাত টারা দিকে ফুলতলায় একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় পল্লী বিদ্যুৎ সমিতির পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এসময় এলাকাবাসী চালক মুকুল হোসেন ও মিটার রির্ডার জাহিদ হোসেনকে নীলফামারী অধুনিক সদর হাসপাতালে নেওয়া পথেই তাদের মৃত্যু হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি নীলফামারী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা তরফদার এনামুল কবীর জানান, সৈয়দপুরে বৈদ্যুতিক কাজ শেষ করে নীলফামারী কার্যালয়ে ফেরার পথে ফুলতালা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে উল্টে পড়ে। এসময় তাদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। এদের মধ্যে চালক মুকুল হোসেনের বাড়ি ঠাকুরগাঁও জেলা বেগুনবাড়ি গ্রামে এবং মিটার রিডার জাহিদ হোসেনর বাড়ি রংপুর জেলার পাগলাপীর উপজেলায় বুকুলপুর গ্রামে। তবে তাদের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক প্রদীপ ব্যানার্জি জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ