• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

হিলি সীমান্তে নারী পুরুষসহ ৪ বাংলাদেশি আটক

Handহিলি প্রতিনিধি : হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী পুরুষসহ ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তের চুড়িপট্টি গেট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নাটোরের গুরুদাসপুর থানার শাহাপুর গ্রামের সত্য চন্দ্র দাসের ছেলে বিশ্বনাথ দাস (৫২), তার মেয়ে কাকলী রায় (২২), একই জেলার নলডাঙ্গা থানার উজ্জলের ছেলে পরমেশ্বর (২৮) এবং নওগাঁ জেলার আত্রাই থানার তিলাবধূ গ্রামের অনিল রায়ের স্ত্রী মায়া রানী (৭৫)।

আটক হওয়া বিশ্বনাথ দাস বলেন, ভারতের নদীয়া জেলার নবদ্বীপে তার মা মৃত্যুর সঙ্গে লড়ছে জেনে মাকে দেখতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য নাটোর থেকে হিলিতে আসেন। পরে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান জানান, দুপুরে সীমান্তের চুড়িপট্টি গেট নামক এলাকা দিয়ে ওই ৪ জন অবৈধভাবে সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। তাদের হিলি বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ